ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি

Anima Rakhi | আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ - ১১:২০:০২ এএম

স্পোর্টস ডেস্ক  : কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের বেতন ও ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নতুন এই আর্থিক কাঠামো কার্যকর ধরা হবে গত জুলাই থেকে।

নারী ও পুরুষ ক্রিকেটারদের পারিশ্রমিকের বৈষম্যের ব্যাপারটি আলোচনায় উঠে আসে নানা সময়েই। সেই ব্যবধান কমাতে বিসিবিকে বেশ সক্রিয়ই দেখা গেছে গত এক বছরে। গত ডিসেম্বরে এক দফায় বাড়ানো হয়েছিল পারিশ্রমিক। বছর না ঘুরতেই তা বাড়ানো হলো আবার।

বিসিবির নতুন পরিচালনা পর্ষদের নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা দিয়েছিলেন দৈনিক ভাতা ও ট্যুর ফিতে নারী–পুরুষ সমান সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করবেন। বিসিবি পরিচালনা পর্ষদের সভায় সোমবার (৩ নভেম্বর) অনুমোদন করা হয় নতুন পারিশ্রমিক কাঠামো। সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, সভায় বেশ কিছু প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে একটি হলো নারী ক্রিকেটারদের বেতন ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত।

এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। তিনজন ক্রিকেটার আছেন এই শীর্ষ ক্যাটেগরিতে- নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার।

‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তারা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন। চুক্তিতে ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে। এই ক্যাটেগরিতে আছেন কেবল স্বর্ণা আক্তার। ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৮০ হাজার টাকা। সুমাইয়া আক্তার, ফারিহা তৃষ্ণা, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার ও নিশিতা আক্তার আছেন এই ক্যাটেগরিতে।

এছাড়া কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

অনিমা/০৪ নভেম্বর ২০২৫,/সকাল ১১:১৯

▎সর্বশেষ

ad