ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রেনুকা-ক্রান্তিকে কোটি রুপি পুরস্কার দিবেন দুই মুখ্যমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ - ০১:০৭:০৫ এএম

স্পোর্টস ডেস্ক : সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জিতেছে ভারত। এ দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য পেসার রেনুকা সিং ঠাকুর ও ক্রান্তি গৌড়। বিশ্বকাপ জয়ী দুই সদস্যের জন্য আলাদাভাবে দুই কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে তাদের দুই মুখ্যমন্ত্রী।

হিমাচল প্রদেশের সিমলার রোহরু এলাকার খেলোয়াড় রেনুকা সিং। প্রদেশটির মুখ্যমন্ত্রী সুখবীন্দর সিং সুখ তার জন্য এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছেন। ইতিহাস তৈরি করা ভারতীয় দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি রেনুকার সাথে ফোনে কথা বলেছেন সুখবীন্দর।
ভারতীয় দলের আরেক পেসার ক্রান্তি গৌড়। দলের গুরুত্বপূর্ণ সদস্য ক্রান্তির বাড়ি মধ্যপ্রদেশের ছাত্রাপুর জেলায়। এ প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ক্রান্তির সাফল্যে এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছেন।
ঘরের মাঠে ইতিহাস লিখেছে ভারত। সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে দেশটি। রোববার টসে জিতে ভারতকে আগে ব্যাটে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। নেমে ৭ উইকেটে ২৯৮ রান তোলে ভারত। জবাবে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায় প্রোটিয়াবাহিনী। ৫২ রানে জিতে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত।

 

 

আয়শা/০৪ নভেম্বর ২০২৫,/রাত ১:০৫

▎সর্বশেষ

ad