ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

নভেম্বরে বৃষ্টি নিয়ে নতুন বার্তা, ঘূর্ণিঝড়ের শঙ্কা

Anima Rakhi | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ - ০৮:১০:৫৮ পিএম

ডেস্ক নিউজ : নভেম্বরে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। রবিবার (২ নভেম্বর) মাসব্যাপী আবহাওয়া বার্তায় এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ছাড়া চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিও হতে পারে। তবে নদনদীতে স্বাভাবিক পানি প্রবাহ থাকবে, মানে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
 
এছাড়া তাপমাত্রাও ক্রমান্বয়ে কমতে থাকবে। তবে কোনো শৈত্যপ্রবাহের শঙ্কা নেই। অবশ্য নদনদী অববাহিকায় সন্ধ্যা ও সকালে মাঝারি কুয়াশার দেখা মিলবে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। 

অনিমা/০২ নভেম্বর ২০২৫,/রাত ৮:১০

▎সর্বশেষ

ad