ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি: মীর হেলাল

Ayesha Siddika | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ - ১২:১৪:৩০ এএম

ডেস্ক নিউজ : এনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, যুবকদের সঠিকভাবে পরিচালিত করতে না পারলে জাতি দিশেহারা হয়ে পড়বে। তাই বিএনপি দেশে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে চায়। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি বেকার যুবকদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবে। 

সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে মীর হেলাল বলেন, এ জোয়ার বাংলাদেশের সাধারণ মানুষের ১৮ বছরের হারানো অধিকার ফিরে পাওয়ার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার, গুম-খুন, নির্যাতন-নিপীড়নের সংস্কৃতির অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষার জোয়ার। দেশে অরাজকতা সৃষ্টি করে, ষড়যন্ত্র করে এ জোয়ার রুখে দেওয়া যাবে না। 

তিনি বলেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্র করে নির্বাচনও ঠেকানো যাবে না। হাটহাজারীসহ সারা দেশের মানুষ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি দেশপ্রেমিক সরকার গঠন করবে।

হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসানের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার ও পৌর যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন। সমাবেশে বক্তব্য রাখেন- হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহম্মদ সেলিম প্রমুখ।

 

 

আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/রাত ১২:১২

▎সর্বশেষ

ad