ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, নিহত ২

Mohon | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ - ০৩:২৮:৫৫ পিএম

নিউজ ডেক্সঃ   গাজীপুরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ড্রাম ট্রাকের চালাক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকার উত্তরা কামাড়পাড়ার পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)। জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-রাজশাহী রেলরুটের ধীরাশ্রমের দাক্ষিনখান এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে একটি ড্রাম ট্রাক রেললাইন অতিক্রম করার সময় আটকে যায়। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হলে ড্রাম ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক উজ্জ্বল হোসেন নিহত হন। পরে গুরুতর আহত হেলপার ও ড্রাম ট্রাকের মালিক বাবুলকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বাবুল খানের মৃত্যু হয়।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা মো. নাদিরউজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০৩ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০২.৫০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad