ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

হু-হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি; জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি

Ayesha Siddika | আপডেট: ২৭ জুলাই ২০২৫ - ০৬:৫৬:৩৪ পিএম
আলমগীর মানিক,রাঙামাটি : চলমান টানাবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ির ঢলের পানিতে হু-হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। এতে করে হ্রদ সংলগ্ন নিন্ম এলাকার ফসলি জমিও বাড়িগুলোর অনেকাংশই এখন পাহাড়ি ঢলের পানিতে নিমজ্জিত। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে রাঙামাটির নীচু অঞ্চলের হাজারো মানুষ পানিবন্দি অবস্থায় দূর্ভোগে পড়েছে।

এদিকে, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে ইতোমধ্যেই জল বিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন। দেশের একমাত্র জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ৪টা পর্যন্ত কাপ্তাই লেকে  ১০৪.১৪  ফুট মিনস সী লেভেল, রুল কার্ভ ৮৮.১৬ ফুট পানি রয়েছে।

লেকে পর্যাপ্ত পানি থাকায় বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে এক নাম্বার ইউনিটে-৪৬ মেগাওয়াট, ২নং ইউনিটে-৪৬, ৩নং ইউনিটে-৪৮, ৪ ও ৫নং ইউনিটে ৪০ করে সর্বমোট ৫টি ইউনিটে দৈনিক সর্বোচ্চ-২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে।

এদিকে, দীর্ঘদিন ড্রেজিং নাহওয়ায় কাপ্তাই হ্রদের তলদেশ ভরাট হয়ে নির্দিষ্ট্য স্তর উপরের দিকে উঠে গেছে। এতে করে পানি নির্দিষ্ট্য পরিমাপের চেয়ে বেশি হয়ে হ্রদ সংলগ্ন নিন্মাঞ্চল পানির নীচে তলিয়ে যায়। এতে করে নিন্মাঞ্চলে বসবাসকারি স্থানীয় জনসাধারণ ও ফসলি জমি পানিতে তলিয়ে যায়। এতেকরে কৃষকসহ মানুষজন পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে।

আয়শা/২৭ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪
▎সর্বশেষ

ad