ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Ayesha Siddika | আপডেট: ২৭ জুলাই ২০২৫ - ০৬:৫৩:১৭ পিএম
মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলেন—মুন্সেফেরচর কাঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (৩)। তারা পরস্পরের প্রতিবেশী ছিলেন।
পুটিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এরশাদ মিয়া জানান, সকালে বৃষ্টির সময় আলিফ ও মায়ামনি খেলতে বাইরে বের হয়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা রাস্তার পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। স্থানীয়রা পরে তাদের উদ্ধার করলে দুজনই নিথর অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, শিশুদের মৃত্যুর বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আয়শা/২৭ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪
▎সর্বশেষ

ad