ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ধুনটে রান্না ঘরে ঢুকে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ..

Mohon | আপডেট: ২৭ জুলাই ২০২৫ - ০৫:০৮:১৮ পিএম

অনলাইন নিউজ ডেস্ক :

বগুড়ার ধুনট উপজেলায় রান্না করার সময় ঘরে ঢুকে বাক প্রতিবন্ধী এক নারীকে (৩৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আলম হাসান (৪৫) নামে এক সবজি ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২৬ জুলাই) বিকেল ৪টায় ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী বাদি হয়ে ব্যবসায়ী আলম হাসানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আলম হাসান উপজেলার মথুরাপুর ইউনিয়নের রামবল্লভপুর খাদুলী গ্রামের নায়েব আলীর ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামবল্লভপুর খাদুলী গ্রামের এক অটোভ্যান চালক প্রায় ৭ বছর আগে বাক প্রতিবন্ধী নারীকে বিয়ে করে। এক সন্তানের জননী ওই নারীকে বাড়িতে রেখে তার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করে। এ সুযোগে ব্যবসায়ী আলম হাসান ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে টাকার লোভ দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছে। কিন্তু আলম হাসানের কুপ্রস্তাবে রাজী হয়নি প্রতিবন্ধী ওই নারী। এ অবস্থায় ১৫ দিন আগে মেয়েটির স্বামী ঢাকা থেকে বাড়িতে ফিরে এসেছে।মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় প্রতিবন্ধী ওই নারীর স্বামী পার্শ্ববর্তী তালতলা বাজারে চা পান করতে যায়। এ সময় ওই নারী ঘরে রান্নার কাজ করছিল। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে আলম হাসান রান্না ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা করে। তখন ওই নারী কৌশলে আলম হাসানের হাত থেকে ছুটে গিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়। ধুনট থানার ডিউটি অফিসার এসআই আমিনা খাতুন বলেন, বাক প্রতিবন্ধী এক নারীকে ধার্ষণচেষ্টার অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৭ জুলাই ২০২৫/ বিকাল : ৫.০৮

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad