ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

‘সাইয়ারা’র নায়ক কে এই আহান পান্ডে?

Ayesha Siddika | আপডেট: ২৭ জুলাই ২০২৫ - ০৪:২০:৪৬ পিএম

বিনোদন ডেস্ক : আহান পান্ডের অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক। এরই মাঝে তার প্রেম জীবন চর্চায় পরিণত হয়েছে। ছড়িয়েছে তার পুরাতন স্থিরচিত্র। একটি ছবিতে দেখা যায়, হাঁটু গেড়ে বসে অভিনেত্রী তারা সুতারিয়ার হাত ধরে আছেন আহান পান্ডে। এ জুটিকে দারুণ উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়।

আহান-তারার ছবিটি বেশ আগের। নেটিজেনদের দাবি—“তখন তারা প্রেমের সম্পর্কে ছিলেন।” যদিও এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি এই যুগল। পুরোনো সেই ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল।

 বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে তোলা আহান পান্ডের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ভিডিও নতুন করে ছড়িয়েছে। আলোচনায় রূপ নিয়েছে এ জুটির প্রেম।
 
বলিউড লাইফ এক প্রতিবেদনে জানিয়েছে, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার আগে আহান পান্ডেকে মন দিয়েছিলেন সুহানা খান। কিন্তু তাদের সম্পর্ক গাঢ় হওয়ার আগেই সুহানার মন জয় করে নেন অমিতাভের নাতি। গুঞ্জনে রয়েছে, অগস্ত্য নন্দার জন্যই সুহানার জীবন থেকে সরে যান আহান।

‘সাইয়ারা’ সিনেমা মুক্তির পর আহান পান্ডের নাম জড়িয়েছে অভিনেত্রী শ্রুতি চৌহানের সঙ্গে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় শ্রুতি একটি পোস্ট তাদের প্রেম নিয়ে চর্চা ঘনীভূত করেছে। নেটিজেনদের দাবি—“শ্রুতির সঙ্গে এখন সম্পর্কে রয়েছেন আহান পান্ডে।”

জানা গেছে, আহান পান্ডে চিক্কি পান্ডে এবং ডিয়ান পান্ডের ছেলে। তিনি বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে এবং ভাবনা পান্ডের ভাতিজা এবং ‘কেসারি ২’ অভিনেত্রী অনন্যা পান্ডের চাচাতো ভাই। তার মা, ডিয়ান পান্ডে, একজন বিখ্যাত ফিটনেস বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য প্রশিক্ষক। তার বোন, আলানা পান্ডে, একজন বিখ্যাত প্রভাবশালী।
 
তবে আহানের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ‘সাইয়ারা’ সিনেমা। রোমান্টিক-ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন মোহিত সুরি। স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির ৭ দিনে সিনেমাটি আয় করেছে ২২০ কোটি রুপি।

 

 

/আয়শা/২৭ জুলাই ২০২৫,/বিকাল ৪:১৮

▎সর্বশেষ

ad