ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সিনেমার প্রিমিয়ারে ধুন্ধুমার কাণ্ড: পরিচালককে জুতা ছুড়লেন অভিনেত্রী!

Ayesha Siddika | আপডেট: ২৭ জুলাই ২০২৫ - ০৪:২৫:৫১ পিএম

বিনোদন ডেস্ক : এক অভাবনীয় ঘটনার সাক্ষী হলো বলিউড। গত শুক্রবার রাতে হিন্দি ক্রাইম থ্রিলার ‘সো লং ভ্যালি’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে পরিচালক মান সিংকে সরাসরি জুতা ছুঁড়ে মেরেছেন অভিনেত্রী রুচি গুজ্জার। এই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং তা নিয়ে চলছে তুমুল আলোচনা।

ঘটনার সূত্রপাত হয় কয়েক দিন আগে, যখন রুচি গুজ্জার সিনেমার অন্যতম প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ করেন। অভিনেত্রীর দাবি, করণ তাকে সিনেমার সহ-প্রযোজকের ক্রেডিট এবং লাভের অংশীদারিত্বের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা প্রতারণা করেছেন। এই প্রতারণার জের ধরেই সিনেমার প্রিমিয়ারে পরিচালক মান সিংয়ের মুখোমুখি হন রুচি। সেখানেই ক্ষিপ্ত হয়ে তিনি জুতা ছুড়ে মারেন এবং খানিকটা ধাক্কাধাক্কিও হয়। উপস্থিত লোকজন দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

রুচি জানান, এই আর্থিক লেনদেনটি ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে ঘটেছিল। করণ তাকে একটি নতুন ধারাবাহিক নির্মাণের কথা বলে প্রযোজনায় যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং একাধিক কিস্তিতে অর্থ নিয়েছিলেন। কিন্তু রুচির অভিযোগ, সেই প্রজেক্ট বাস্তবায়নের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এ বিষয়ে রুচি ইতোমধ্যেই একটি এফআইআর দায়ের করেছেন। তার দাবি, এই প্রতারণার কারণে তিনি মানসিক ও আর্থিকভাবে চরম বিপর্যস্ত।

উল্লেখ্য, এর আগেও রুচি গুজ্জার খবরের শিরোনামে এসেছিলেন। কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখখচিত নেকলেস পরে লাল গালিচায় হেঁটে তিনি ব্যাপক নজর কেড়েছিলেন এবং তখন থেকেই আলোচনার কেন্দ্রে চলে আসেন। এই ঘটনা বলিউড পাড়ায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং তারকাদের আর্থিক লেনদেন ও পেশাদার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে।

 

 

আয়শা/২৭ জুলাই ২০২৫,/বিকাল ৪:২১

▎সর্বশেষ

ad