ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

Ayesha Siddika | আপডেট: ২৬ জুলাই ২০২৫ - ১০:০৭:৪৯ পিএম

মোঃ জাহেরুল ইসলাম  আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। জাতীয় বৃক্ষ রোপন কর্মসুচি-২০২৫ এর সাথে সামঞ্জস্য রেখে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করেছে।

এ উপলক্ষে শনিবার ( ২৬ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর,বাংলাদেশ এর ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বক্স চৌধুরী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর এর নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। ডা. হুমায়ন কবীর বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দৃষ্টিনন্দন করতে গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এবার হাসপাতাল চত্বরে সুপারী গাছের চারা ৮০টা, নারিকেল গাছের চারা ৪টা,কৃষ্ণচুড়া ৪টা এবং মেহগনি গাছের চারা ১২ টা, মোট ১০০ গাছের চারা রোপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যা আজ সুপারী ও নারিকেল গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হলো।

 

 

আয়শা/২৬ জুলাই ২০২৫,/রাত ১০:০৫

▎সর্বশেষ

ad