ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

“শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও”

Mohon | আপডেট: ২২ জুলাই ২০২৫ - ০৩:৪৩:২৯ পিএম

অনলাইন নিউজ: শিক্ষা

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতের ঘটনায় রাত তিনটায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করার কারণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবিতে সচিবালয়ে শিক্ষা ভবন ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশের এক নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছেন। ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ স্লোগান দিচ্ছেন তারা। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতেও স্লোগান দিচ্ছেন তারা। সচিবালয়ের ভেতরে গেটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছেন।

শিক্ষার্থীরা বলছেন, রাত তিনটায় কেন পরীক্ষা স্থগিতের ঘোষণা আসবে। আগেই সিদ্ধান্ত নেয়া হয়নি কেনো। এমন শিক্ষা উপদেষ্টা আমরা চাই না।শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে সচিবালয়ে প্রবেশে সব গেট বন্ধ করে দেওয়ায় সচিবালয়ের ভেতর থেকে কোনো যানবাহন বের হতে পারছে না। ফলে সচিবালয়ের ভেতরে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

অপরদিকে, শিক্ষার্থীদের একটি দল ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন। পরে তারাও সচিবালয়ের প্রধান ফটকের সামনে এসে অবস্থান নিয়ে বিক্ষোভে যোগ দেন। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় যারা ফেল করেছেন তাদের পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছেন তারা।

অনলাইন নিউজ ডেস্ক:
কিউটিভি /রাজ/২২ জুলাই ২০২৫/বিকাল: ৩.৪৫

▎সর্বশেষ

ad