ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউইয়র্কে দুর্ঘটনায় আহত তিন বাংলাদেশি পেলেন ৩৩ কোটি টাকা

Anima Rakhi | আপডেট: ০৭ আগস্ট ২০২৬ - ১০:১১:৫০ এএম

ডেস্ক নিউজ : নিউইয়র্কে দুর্ঘটনায় গুরুতর আহত তিন বাংলাদেশিকে ২৬ লাখ ৫০ হাজার (৩৩ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা) ডলার ক্ষতিপূরণ আদায়ে সহায়তা করলেন অ্যাটর্নি মঈন চৌধুরী। আহতরা ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে বিশ্বখ্যাত নায়েগ্রা ফলস পরিদর্শনে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছিলেন বছর তিনেক আগে। 

অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, টানা দুই দশকে দুর্ঘটনা কিংবা ভুল চিকিৎসা অথবা অন্যায়ভাবে বরখাস্তের শিকার হওয়া প্রবাসীদের পক্ষে আইনি লড়াই চালিয়ে প্রায় একশত মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ আদায়ে সক্ষম হয়েছি। তবে এই মামলাটি বিশেষভাবে আলোচনার দাবি রাখে। 

কারণ, তারা ট্যুরিস্ট ভিসায় ছিলেন দুর্ঘটনার সময়। মক্কেলগণের বিশেষ অনুরোধে তাদের পরিচয় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। নায়েগ্রা ফলসের সন্নিকটে তাদের বহনকারি প্রাইভেট কারটিকে একটি ট্রাক প্রচণ্ডবেগে ধাক্কা দিলে সবাই গুরুতরভাবে আহত হয়েছিলেন।

অ্যাটর্নি মঈন আরও জানান, ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে এর আগেও কয়েকজন দুর্ঘটনায় আহত হয়েছিলেন। আমাদের ল’ ফার্ম আইনি লড়াই চালিয়ে ক্ষতিপূরণ আদায়ে সক্ষম হয়েছে। মাননীয় আদালতের রায়ে প্রাপ্ত কয়েকজনের অর্থ আমি নিজে বাংলাদেশে গিয়ে তাদের কাছে দিয়েছি।

কিউটিভি/অনিমা/০৭ অগাস্ট ২০২৬,/সকাল ১০:১০

▎সর্বশেষ

ad