ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

গোল্ডেন বল জয়ী ফোরলান এখন উরুগুয়ের কোচ

Ayesha Siddika | আপডেট: ০৭ আগস্ট ২০২৬ - ০৪:৪২:০৮ পিএম

ডেস্ক নিউজ : নতুন ভূমিকায় উরুগুয়ে জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হলেন দিয়েগো ফোরলান। সাবেক এই ফরোয়ার্ডকে সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ)। মার্সেলো বিয়েলসার স্থলাভিষিক্ত হলেন ফোরলান। এইউএফ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ৪৭ বছর বয়সী এই কোচ অবিলম্বে তার দায়িত্ব শুরু করবেন অনূর্ধ্ব-২০ দলের হয়ে।

“ফোরলান সেখানেই ফিরেছেন, যেখানে তিনি অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন। এক অবিস্মরণীয় প্রজন্মের রোল মডেল, আইকন এবং প্রতীক, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেরা খেলোয়াড় এখন তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও আন্তর্জাতিক ফুটবলের গভীর জ্ঞান দিয়ে কৌশলগত অবস্থান থেকে অবদান রাখতে ফিরে এসেছেন।”
বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ে জাতীয় দলের পুনর্গঠন প্রচেষ্টার অংশ হিসেবে এই নিয়োগ দেওয়া হয়েছে। বিয়েলসার কোচিংয়ে এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দুইবারের শিরোপা জয়ীরা। চুক্তির মেয়াদ শেষ হলে এই আর্জেন্টাইন কোচ দায়িত্ব ছাড়েন।
উরুগুয়ের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন ফোরলান জাতীয় দলের হয়ে খেলেন ১১২ ম্যাচ। উরুগুয়ের ২০১১ সালের কোপা আমেরিকা শিরোপা জয়ে অবদান রাখেন তিনি। ২০১০ বিশ্বকাপে তিনি করেন ৫ গোল, জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।
ম্যানচেস্টার ইউনাইটেড, আতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো ক্লাবে খেলা ফোরলান ২০১৯ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন এবং কোচিংয়ে নাম লেখান। ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত উরুগুয়ের দুই ক্লাব পেনিয়ারোল ও আতেনাসের কোচের দায়িত্ব পালন করেন তিনি।

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৩৮
▎সর্বশেষ

ad