ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

আরও ২০৪ জন ডেঙ্গুতে শনাক্ত, হাসপাতালে ভর্তি

Anima Rakhi | আপডেট: ০৪ জুলাই ২০২৫ - ১০:৫৬:৫৩ পিএম

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২০৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন রয়েছেন।

এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫৪ জন ডেঙ্গুরোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১১ হাজার ৬৬০ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী।

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১০ হাজার ৩৩৬ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।

কিউটিভি/অনিমা/০৪ জুলাই ২০২৫,/রাত ১০:৫৬

▎সর্বশেষ

ad