ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ববাজারে দুগ্ধজাতীয় পণ্যের দাম কেমন?

Ayesha Siddika | আপডেট: ০৪ জুলাই ২০২৫ - ০২:৩৩:৪০ পিএম

ডেস্ক নিউজ : দুই সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে আবারও কমলো দুগ্ধজাত পণ্যের দাম। এ নিয়ে গত ১৭জুনের পর থেকে টানা দুই সপ্তাহ ধরে দাম কমতির খবর দিলো গ্লোবাল ডেইরি ট্রেড। বিশ্ববাজারে চলতি মাসের প্রথম নিলামে মোট ২৫ হাজার ৭০৫ মেট্রিক টন দুগ্ধজাত পণ্য বেচাকেনা হয়েছে; দাম কমেছে গড়ে ৪ দশমিক ১ শতাংশ। যেখানে প্রতি মেট্রিক টনের গড় মূল্য পড়েছে ৪ হাজার ২৭৪ মার্কিন ডলার।

জিডিটির তথ্য, গত মঙ্গলবার (১ জুলাই) অনুষ্ঠিত নিলামে ননীছাড়া গুঁড়ো দুধের দাম ১.৭ শতাংশ কমে প্রতি মেট্রিক টন হাত বদল হয়েছে ২ হাজার ৭১৮ মার্কিন ডলারে। ননীযুক্ত গুঁড়ো দুধের দামও এবার ৫.১ শতাংশ কমে প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে ৩ হাজার ৮৫৯ ডলারে।

প্রতি মেট্রিক টন চেডার পনিরের দাম ২.৮ শতাংশ কমে ঠেকেছে ৪ হাজার ১৪৭ ডলারে। দাম কমেছে মোজেরেলারও। ০.২ শতাংশ কমে এবারের নিলামে প্রতি মেট্রিক টন মোজারেলা হাত বদল হয়েছে ৪ হাজার ৮৭ ডলারে। তবে বিশ্ববাজারে বেড়েছে ল্যাক্টোজের দাম। প্রতিমেট্রিক টন ৪.২ শতাংশ দাম বেড়ে বিক্রি হয়েছে ১ হাজার ১৭৩ ডলারে।

 

 

কিউটিভি/আয়শা//০৪ জুলাই ২০২৫,/দুপুর ২:৩০

▎সর্বশেষ

ad