ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শিকাগোর নাইট ক্লাবের বাইরে গুলিতে নিহত ৪, আহত ১৪

Anima Rakhi | আপডেট: ০৪ জুলাই ২০২৫ - ০২:৩১:১৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি নাইট ক্লাবের বাইরে বন্দুকধারীদের গুলিতে চারজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে রিভার নর্থ এলাকায় অবস্থিত আর্টিস লাউঞ্জের বাইরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা।

শিকাগো পুলিশ জানায়, রাত ১১টার দিকে একটি গাড়ি থেকে ক্লাবের সামনে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। আহত ১৪ জনের মধ্যে ১৩ জন নারী ও একজন পুরুষ। সবার বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পরপরই হামলাকারীরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

শিকাগো পুলিশের সুপারিনটেনডেন্ট ল্যারি স্নেলিং বলেন, “এটি উদ্দেশ্যমূলক হামলা, এলোমেলো গুলিবর্ষণ নয়।” তিনি হামলাকারীদের শনাক্ত করতে ফুটেজ পর্যালোচনার পাশাপাশি জনসাধারণের সহায়তা কামনা করেছেন।

স্থানীয় গণমাধ্যম জানায়, ওই রাতে র‍্যাপার মেলো বাকজ (আসল নাম মেলানি ডয়েল) তার নতুন অ্যালবাম প্রকাশ উপলক্ষে ক্লাবটিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। হামলার কারণ উদঘাটনে তদন্ত চলছে। পুলিশের নির্দেশনায় আপাতত আর্টিস লাউঞ্জ বন্ধ রাখা হয়েছে।

কিউটিভি/অনিমা/০৪ জুলাই ২০২৫/দুপুর ২:৩০

▎সর্বশেষ

ad