ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে ফেরি ডুবে ৫ জনের মৃত্যু, বহু নিখোঁজ

Anima Rakhi | আপডেট: ০৩ জুলাই ২০২৫ - ০৯:৪৬:৪৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে একটি ফেরি ডুবে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার সুরাবায়া অফিস জানিয়েছে, বুধবার জাভা দ্বীপের পূর্ব উপকূলের বান্যুওয়াঙ্গি থেকে বালি যাওয়ার পথে স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটে নৌযানটি ডুবে যায়। এতে ৫৩ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন।

সংস্থাটি বলছে, অনুসন্ধান অব্যাহত থাকায় ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফেরিটি ডুবে যাওয়ার কিছুক্ষণ আগে ফেরি অপারেটর ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিল। অন্যদিকে একজন কর্মকর্তা বলেছেন যে ‘খারাপ আবহাওয়া’ এর কারণ।

কর্তৃপক্ষ প্রকাশিত একটি তালিকা অনুযায়ী, বেঁচে যাওয়াদের অনেকেই উপকূলীয় শহর বান্যুওয়াঙ্গির বাসিন্দা, অন্যরা জাভার বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। বান্যুওয়াঙ্গির বাসিন্দা ইমরন বলেন, ফেরিটি তিনবার তীব্রভাবে দুলে এরপর দ্রুত ডুবে যায়। “তৃতীয়বারেই সমুদ্রের পানি যাত্রীদের কেবিনে প্রবেশ করেছিল,” তিনি বলেন।

ইমরন ফেরির ফাঁক দিয়ে সাঁতরে বেরিয়ে সমুদ্রে ডুবে যান, তারপর লাইফ জ্যাকেট খুঁজে পান। পরে একজন জেলে তাকে উদ্ধার করেন। সূত্র : বিবিসি বাংলা।

কিউটিভি/অনিমা/০৩ জুলাই ২০২৫/রাত ৯:৪৬

▎সর্বশেষ

ad