ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ, বেশি নিলেই ব্যবস্থা

Anima Rakhi | আপডেট: ০১ জুলাই ২০২৫ - ০৯:২৬:৩৭ এএম

ডেস্ক নিউজ : দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। চলতি বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রতি মাসে ডেঙ্গু বেড়েছে তার আগের মাসের চেয়ে দ্বিগুণ হারে। বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় ডেঙ্গু শনাক্তে বিভিন্ন পরীক্ষার মূল্য নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (৩০ জুন) সন্ধ্যায় অধিদফতরের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, ডেঙ্গুর মূল পরীক্ষা এনএসই-এর জন্য সর্বোচ্চ ৩০০ টাকা নেয়া যাবে। অন্যদিকে আইজিজি ও আইজিএম- এই দুটি পরীক্ষার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এ ছাড়া সিবিসি পরীক্ষায় গুনরেত হবে ৪০০ টাকা।

এতে আরও বলা হয়, কোনো অবস্থাতেই নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এরপরও বাড়তি ফি নেয়ার অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলেও নির্দেশনায় জানানো হয়।

কিউটিভি/অনিমা/০১ জুলাই ২০২৫, /সকাল ৯:২৬

▎সর্বশেষ

ad