ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

অনন্য নজির গড়লেন দীপিকা পাড়ুকোন

Ayesha Siddika | আপডেট: ০৩ জুলাই ২০২৫ - ০৪:৫৫:৫৯ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোন হলিউডেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ২০১৭ সালে ‘এক্সএক্সএক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ সিনেমার মাধ্যমে হলিউডে যাত্রা শুরু করেন অভিনেত্রী। এ সিনেমায় আরও অভিনয় করেছিলেন ভিন ডিজেল, নিনা ডবরেভ, ডনি ইয়েন, রুবি রোজ এবং স্যামুয়েল এল জ্যাকসন। এটিও দর্শক ও চলচ্চিত্রবোদ্ধাদের কাছ থেকে ব্যাপক প্রশংসিত হয়। এবার অনন্য ইতিহাস গড়লেন তিনি।

২০২৬ সালের ‘হলিউড ওয়াক অব ফেম’ নির্বাচিত হয়েছেন। দীপিকা পাড়ুকোনই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি মোশন পিকচার বিভাগে ‘হলিউড ওয়াক অব ফেম ক্লাস ২০২৬’-এ সম্মানিত হলেন। এ তালিকায় নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন অভিনেত্রী। গতকাল বুধবার (২ জুলাই) এ তালিকা প্রকাশ করা হয়।

সেখানে দেখা গেছে, হলিউড চেম্বার অব কমার্সের পক্ষে দীপিকার পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তিত্বদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সে তালিকায় দীপিকা পাড়ুকোন ছাড়াও আছেন হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট, ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী র‌্যাচেল ম্যাকঅ্যাডামস, ইতালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো এবং সেলিব্রিটি শেফ গর্ডন রামসে।

এর আগে ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় দীপিকা পাড়ুকোনের নাম অন্তর্ভুক্ত হয়। এবার হলিউড চেম্বার অব কমার্সের ওয়াক অব ফেম সিলেকশন প্যানেল ২০ জুন শত শত মনোনীতের মধ্য থেকে ৩৫ জনের নাম বাছাই করে। পরে ২৫ জুন চেম্বারের পরিচালনা পরিষদ এ তালিকা অনুমোদন করে। দীপিকা পাড়ুকোনকে দীর্ঘদিন ধরেই ট্রেন্ড সেটিং অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়।

 

 

কিউটিভি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/কিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad