ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা

Ayesha Siddika | আপডেট: ০১ জানুয়ারী ২০২৫ - ০৪:০৯:২৪ পিএম

ডেস্ক নিউজ : সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পৃথক বাণীতে দেশে ও প্রবাসে বসবাসকারী সকল বাংলাদেশিসহ বিশ্ববাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। 

রাষ্ট্রপতি আরও বলেন, জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে নতুন বছর এক নতুন সুযোগ ও সম্ভাবনা বয়ে এনেছে। বিরাজমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে দুস্থ, অসহায় ও পশ্চাদপদ মানুষের সহায়তায় এগিয়ে আসবে সচ্ছল সমাজ এবং রাষ্ট্র। এছাড়া নববর্ষ উদযাপন যেন অন্যদের বিষাদের কারণ না হয় সেদিকেও খেয়াল রাখার কথাও বলেন তিনি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বাণীতে বলেন, নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে। নব উদ্যমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির শিখরে আরোহণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার লাখো শহিদের রক্ত ও গত জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা সমুন্নত রাখার অঙ্গীকার করছে। আমরা দেশকে ভালোবাসব। দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব এবং যেকোনো সন্ত্রাসবাদকে প্রতিহত করব।

নতুন বছরে মানুষের সাথে মানুষের সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক এই কামনা করে তিনি বলেন, খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। 

সূত্র: বাসস

 

 

কিউটিভি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৫

▎সর্বশেষ

ad