ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

৯ বলের তাণ্ডবে কিংসের জয়

Ayesha Siddika | আপডেট: ০৩ জুলাই ২০২৫ - ০৬:২১:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুরি। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাট আরও ছোট গেলো বৃষ্টির কারণে। ২০ ওভারের ম্যাচের দৈর্ঘ্য কমে নির্ধারিত হয় ৫ ওভারে। আর এই ৫ ওভারের ম্যাচে বল একের পর এক আছড়ে পড়ে বাউন্ডারির বাইরে। বৃহস্পতিবার মেজর লিগ ক্রিকেটে দেখা গেল ধুমধাড়াক্কা ব্যাটিং। ইংল্যান্ডের ফ্লোরিডার লডারহিলে চলতি এমএলসির ২৩তম ম্যাচে টেক্সাস সুপার কিংসের মুখোমুখি হয় ওয়াশিংটন ফ্রিডম। বৃষ্টির জন্য ম্যাচ যথা সময়ে শুরু করা সম্ভব হয়নি।  বৃষ্টিতে ২০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৫ ওভারে।

টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে টেক্সাস সুপার কিংস নির্ধারিত ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ওভার প্রতি ১৭.৪০ গড়ে  ৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।  ফাফ ডু প্লেসির পরবর্তে এই ম্যাচে সুপার কিংসকে নেতৃত্ব দেন মার্কাস স্টইনিস।  ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে চারটি চার আর ৩টি ছক্কার সাহায্যে শুভম রঞ্জন ১৪ বলে ৩৯ রানের আগ্রাসী ইনিংস খেলেন। চার নম্বর পজিশনে ব্যাট করতে নেমে ডোনোভন ফেরেইরা মাত্র ৯ বলে ৩৭ রান করে নট-আউট থাকেন। বিধ্বংসী ইনিংসে প্রোটিয়া তারকা ৫টি ছক্কা মারেন। ওয়াশিংটন ফ্রিডমের হয়ে ১টি উইকেট নেন সৌরভ নেত্রভালকর।

টার্গেট তাড়া করতে নেম ওয়াশিংটন ফ্রিডম ৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৪৪ রান সংগ্রহ করে।  ৪৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে সুপার কিংস। সেই সুবাদে তারা ওয়াশিংটনকে টপকে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে। ফ্রিডমের হয়ে গ্লেন ফিলিপস ১১ বলে ১৮ রান করেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪ বলে ১০ রান করেন রাচিন রবীন্দ্র।  সুপার কিংসের হয়ে ১ ওভারে ১২ রান খরচ করে ২টি উইকেট দখল করেন নান্দ্রে বার্গার। ১টি করে উইকেট দখল করেন আকিল হোসেন ও নূর আহমেদ। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ডোনোভন ফেরেইরা।

 

 

কিউটিভি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/ সন্ধ্যা ৬:২০

▎সর্বশেষ

ad