ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

লন্ডনের সড়ক নিক-প্রিয়াংকার কেমিস্ট্রি, ভিডিও ভাইরাল

Ayesha Siddika | আপডেট: ০৩ জুলাই ২০২৫ - ০৪:৪১:০৬ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড-হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাসের জীবনের নানা সুন্দর মুহূর্ত মাঝেমধ্যেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। এবার লন্ডনের রাস্তায় তাদের দেখা গেল এক ভিন্নরূপে। প্রিয়াংকার আসন্ন সিনেমা ‘হেডস অব স্টেট’-এর লন্ডন প্রিমিয়ারের ঠিক আগে এ ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

মজার এ ভিডিওটিতে দেখা গেছে, লন্ডনের রাস্তায় ক্যামেরা স্টার্ট করে সরে গেলেন নিক জোনাস। পেছনে দাঁড়িয়ে রয়েছেন প্রিয়াংকা চোপড়া। নিক ক্যামেরা থেকে দূরে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে ‘বুম বুম’ গানের তালে কোমর দোলাতে দেখা গেল প্রিয়াংকাকে।

এ ভিডিওতে প্রিয়াংকা চোপড়াকে দেখা গেছে একটি সুন্দর গাউন পরে। নাচের শুরুটা প্রিয়াংকা করলেও, তালে তালে নাচতে দেখা গেছে এ সংগীত তারকাকেও। স্বামী-স্ত্রীর একসঙ্গে অনবদ্য এমন মুহূর্ত ভালোবাসায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ তাদের অন্যতম সেরা কাপল বলেও বর্ণনা করেছেন।

জুটির প্রশংসা করে এক নেটিজেন লিখেছেন— আমি সত্যিই এ জুটির ভক্ত। আরেক নেটিজেন লিখেছেন— দুজনেই অসাধারণ। নিকের সঙ্গে প্রিয়াংকার জুটির প্রশংসা করে কেউ কেউ বলেছেন, নারীদের এমন পুরুষের সঙ্গী হিসেবে বেছে নেওয়া উচিত, যারা সবসময় মেয়েদের নিজেদের ওপরে রাখেন।

উল্লেখ্য, অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া তার অ্যাকশন-কমেডি সিনেমা ‘হেডস অফ স্টেট’ মুক্তির অপেক্ষায় রয়েছেন। যেখানে প্রিয়াংকা ছাড়াও অভিনয় করেছেন ইদ্রিস এলবা ও জন সিনা। ইলিয়া নাইশুলার পরিচালিত এ সিনেমাটি আজ বুধবার (২ জুলাই)  মুক্তি পেতে চলেছে।

 

 

কিউটিভি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/কিকাল ৪:৩৩

▎সর্বশেষ

ad