ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

আমির খানের বিয়ে ভেঙে দেন পাকিস্তানি ক্রিকেটার!

Ayesha Siddika | আপডেট: ০৩ জুলাই ২০২৫ - ০৫:১৮:৩৭ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডের মিস্টার পারফেকশনিস্টখ্যাত অভিনেতা আমির খান বলেছেন, পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের কারণে তাদের বিয়ে ভেঙে যায়। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। অভিনেতা বলেন, প্রথম সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তক’ মুক্তির আগেই আইনি মতে রিনা দত্তকে বিয়ে করেছিলেন। কিন্তু রিনার পরিবার সে বিয়ে মেনে নেয়নি। তাই তারা পালিয়ে গিয়ে আইনি মতে বিয়ে সেরেছিলেন। সেই বিয়ের দিনটা নষ্ট হয়ে গিয়েছিল পাকিস্তানি ক্রিকেটারের জন্য।

আমির বলেন, পালিয়ে গিয়ে বিয়ে করে নিজের বাড়ি ফেরার পর মনে হয়েছিল, যেন কিছুই ঘটেনি। অভিনেতা বলেন, মনে হয়েছিল সবাই আমাকে জিজ্ঞেস করবে— এতক্ষণ কোথায় ছিলে? কিন্তু সেদিন সবাই মেতেছিলেন ভারত-পাকিস্তান খেলা নিয়ে। তাই আমির যে বাড়িতে নেই বা বিয়ে সেরে ফিরেছেন, তা কেউ লক্ষই করেননি। অভিনেতা বলেন, সেদিন ভারত-পাক খেলা ছিল। শেষ বলে, জাভেদ মিয়াঁদাদ ছয় মেরেছিলেন। সেদিন আমরাই জিতছিলাম, যার ফলে আমার দিকে কেউ মন দেয়নি। কিন্তু ওই শেষ ৬ রানে জাভেদ সব কিছু নষ্ট করে দিয়েছিলেন।

এরপর বিমানে পাকিস্তানি ক্রিকেট তারকার সঙ্গে দেখা হয়েছিল মিস্টার পারফেকশনিস্টের। তখন তাকে আমির খান বলেছিলেন—জাভেদ ভাই, আপনি মোটেও ঠিক করেননি। আমার বিয়েটা আপনি বরবাদ করে দিয়েছেন। জাভেদ মিয়াঁদাদ তাকে জিজ্ঞাসা করে বলেছিলেন, কীভাবে? উত্তরে আমির বলেছিলেন— ওই দিনই ছক্কা মেরেছিলেন আপনি, আর আমি অবসাদে চলে গিয়েছিলাম।উল্লেখ্য, ২০০২ সালে বিবাহবিচ্ছেদ হয় আমির ও রিনার।

 

 

কিউটিভি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/কিকাল ৫:১৪

▎সর্বশেষ

ad