ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ডোমারে মাদক সেবনকালে ২ যুবক, আটক ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

Ayesha Siddika | আপডেট: ০৩ জুলাই ২০২৫ - ০৫:২৮:৫৮ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে মাদক সেবককালে চঞ্চল দাস (৩৬) ও নয়ন মিয়া (৩৭) নামে ২ যুবককে আটক করেছে ডোমার থানা পুলিশ, পরে তাদের ভ্রম্যমান আদালত বসিয়ে কারাদন্ড প্রদান করেন ইউএনও।

বুধবার (২জুলাই) রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার এসআই কাওছার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ডোমার পৌর এলাকার কলেজপাড়ায় সার বিক্রেতা বেলাল হোসেনের বাড়ীর পিছন থেকে মাদকসেবক কালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

পরে রাত ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শায়লা সাঈদ তন্বী ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে চঞ্চল দাস কে ১মাস ও নয়নকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। চঞ্চল দাস কলেজপাড়া এলাকার লেমু দাসের ছেলে এবং নয়ন বড়রাউতা বজিরপাড়া এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।

ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন নির্বাহী আদেশের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তাদের জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে গারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত রয়েছে। এর জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

 

কিউটিভি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/কিকাল ৫:২০

▎সর্বশেষ

ad