ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

৩৭ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কারমাইকেল কলেজ

Ayesha Siddika | আপডেট: ২৩ জুন ২০২৫ - ০৬:৩১:১৫ পিএম

ডেস্ক নিউজ : নতুন অ্যাকাডেমিক ভবন, বিভাগ, আবাসিক হল, বাস, ক্যাম্পাসের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও নিরাপত্তা জোরদারসহ ৩৭ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২৩ জুন) বেলা ১১ টা থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে দাবি আদায়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিলে প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেইসাথে, প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভও করতে থাকেন শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনী আসলে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে দেন।

শিক্ষার্থীরা বলেন, ৫ আগস্টের পর থেকেই দাবি আদায়ে মাঠে নেমেছেন তারা। কিন্তু ১০ মাসেও কোন ধরনের সমাধান মেলেনি শুধু আশ্বাস ছাড়া। এ সময় শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষা উপদেষ্টাকে দাবির যৌক্তিকতা উপলব্ধি করে তা বাস্তবায়নের দাবি জানান।

এ ব্যাপারে কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজার রহমান জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা উপদেষ্টার সাথে সব বিষয় নিয়ে আমরা কথা বলছি। লিখিতভাবে সব সমস্যার কথা জানিয়েছি। আমরা চাই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন শুরু হোক।

 

কিউটিভি/আয়শা/২৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৩০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad