ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

তালেবানের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের সমালোচনা করল ভারত

Ayesha Siddika | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ০৯:৫৬:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র। গত ২৪ ডিসেম্বর পাকতিকা প্রদেশের চারটি স্থানে ওই বোমাবর্ষণের ঘটনা ঘটে।

একইসঙ্গে তিনি পাকিস্তানকে খোঁচা দিয়ে বলেন, ‘আমরা সাফভাবে নিরীহদের প্রতি যেকোনোও হামলার নিন্দা করছি। এটা পাকিস্তানের পুরনো অভ্যাস যে নিজেদের অভ্য়ন্তরীণ ব্যর্থতার দায় তারা প্রতিবেশীদের ওপর চাপিয়ে দেয়। আমরা এই মর্মে আফগানিস্তানের মুখপাত্রের প্রতিক্রিয়াকেও নজরে রেখেছি।’

২০২২ সালের নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরে ‘যুদ্ধ’ ঘোষণা করেছিল আফগান তালিবানের একাংশের মদতপুষ্ট তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। বিদ্রোহী ওই পাশতুন গোষ্ঠীর অভিযোগ ছিল, সংঘর্ষবিরতি ভেঙে পাকিস্তান সেনা এবং ‘কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের’ (সিটিডি) যৌথবাহিনী অভিযান শুরু করার ফলেই অশান্তি ছড়িয়েছে খাইবার-পাখতুনখোয়ায়।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৫২

▎সর্বশেষ

ad