ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

আমার ছেলে দেশের জন্য অনেক কষ্ট করে: পিনাকী ভট্টাচার্যের মা

Anima Rakhi | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ০৯:১০:৪২ পিএম

ডেস্ক নিউজ : দেশের প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করছেন পিনাকী ভট্টাচার্য জানিয়েছেন তার মা। সম্প্রতি গণমাধ্যমের দেয়া এক সাক্ষাতকারে এমন কথাই বলেন তিনি।

সাক্ষাতকারে তিনি বলেন, আমার ছেলে যে পরিমাণ পরিশ্রম করে দেশের জন্য, তা ভাবাই যায় না। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে, সে এতটা পরিশ্রমী হতে পারে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়গুলোতে যে র‍্যাগিং চলত, তা এখন ভয়ংকর নির্মম হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। আমি এসব সহ্য করতে পারি না। আমার ছেলেকে এরশাদের সময় প্রচণ্ড মারধর করা হয়েছিল। এমনকি কয়েকবার অজ্ঞানও হয়ে গিয়েছিল। এটা কোনো সভ্য দেশে চলতে পারে না।

ক্যাম্পাসে র‍্যাগিং বন্ধ করার বিষয়ে তার মা বলেন, আমি চাই দেশের প্রতিটি ক্যাম্পাস র‍্যাগিংমুক্ত হোক। শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো মায়ের সন্তান যেন এমন অমানবিক পরিস্থিতির শিকার না হয়।

দেশ ও সমাজের জন্য পিনাকী ভট্টাচার্যের অবদান নিয়ে গর্ব প্রকাশ করে তাঁর মা বলেন, দেশের প্রতি তার ভালোবাসা ও আত্মত্যাগ সত্যিই প্রশংসনীয়। আমি সবসময় তাঁর পাশে আছি।

পিনাকী ভট্টাচার্যের মা তার বক্তব্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে র‍্যাগিং বন্ধ ও একটি মানবিক সমাজ গঠনের আহ্বান জানান।

কিউটিভি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ৯:১০

▎সর্বশেষ

ad