নিক্সন চৌধুরীর সহযোগী জব্বার মাস্টার গ্রেফতার

Ayesha Siddika | আপডেট: ০২ জানুয়ারী ২০২৫ - ১০:৪৩:০৫ পিএম

ডেস্ক নিউজ : ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সহযোগী ডজনখানেক মামলার আসামি জব্বার মুন্সি ওরফে জব্বার মাস্টারকে (৫৫) বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা এলাকা থেকে জব্বার মাস্টারকে গ্রেফতার করে বিকালে জেলাহাজতে প্রেরণ করেছে পুলিশ।

নিক্সন চৌধুরীর দোহাই দিয়ে এলাকায় আধিপত্য কায়েম করেছিলেন। নিক্সনকে ব্যবহার করে একে একে সবকটি মামলা থেকে রেহাই পান তিনি। জব্বার মাস্টারের গ্রেফতারের খবরে এলাকায় আনন্দের জোয়ার বইছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, নিক্সন চৌধুরীর সহযোগী হিসেবে পরিচিত জব্বার মাস্টারকে  ভোররাতে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। পরে বিকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৪২

▎সর্বশেষ

ad