ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

গরিবদের ইলিশ খাওয়াতে বিশেষ উদ্যোগ

Ayesha Siddika | আপডেট: ১০ অক্টোবর ২০২৪ - ০৯:৫৪:০৩ পিএম

ডেস্ক নিউজ : দাম বেশি হওয়ায় এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে রাজশাহীতে আজ বৃহস্পতিবার থেকে ইলিশ মাছ কেটে বিক্রি করা হবে। কেউ চাইলে এক টুকরা ইলিশও কিনতে পারবেন। চড়া দামের কারণে অনেক গরিব মানুষের পক্ষে আস্ত ইলিশ কেনা সম্ভব হচ্ছে না। তাই রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

বেলা ১১টায় নগরীর সাহেববাজার মাছবাজারে আনুষ্ঠানিকভাবে কাটা ইলিশ বিক্রির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। তিনি বলেন, এমনও গরিব মানুষ আছেন, যারা বছরে এক টুকরা ইলিশ খেতে পান না। তাদের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গোৎসব চলছে। এ জন্য তারা এ সময়ে কেটে ইলিশ মাছ বিক্রি করার জন্য ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন। ইলিশ ব্যবসায়ীরাও সম্মত হয়েছেন।

সেকেন্দার আলী জানান, কেজি হিসেবে মাছের যে দাম ধরা হবে, কেটে তার অংশ হিসেবে যে দাম পড়বে, ক্রেতার কাছ থেকে তা-ই নেওয়া হবে। বিষয়টি মানুষের কাছে ছড়িয়ে দিতে রাজশাহী পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ ও ব্যবসায়ী সমন্বয় পরিষদের পক্ষ থেকে ফেসবুকে প্রচার চালানো হচ্ছে বলে জানান তিনি।

 

 

কিউটিভি/আয়শা/১০ অক্টোবর ২০২৪,/রাত ৯:৫০

▎সর্বশেষ

ad