ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

যমুনা সেতুতে গাড়ি বিকল, সিরাজগঞ্জে ৫ কিমি যানজট

superadmin | আপডেট: ০৫ জুন ২০২৬ - ০৬:১৮:১৬ পিএম

ডেস্কনিউজঃ যমুনা সেতুর ওপর দুর্ঘটনা, গাড়ি বিকল হয়ে যাওয়া ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সেতুর পশ্চিম প্রান্তের সিরাজগঞ্জের অংশে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যার প্রভাব পড়েছে পূর্ব অংশে টাঙ্গাইলেও। শুক্রবার ভোর থেকে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেতুর ঢাকামুখী লেনে নাবিল পরিবহনসহ অন্তত ৫টি গাড়ি পর্যায়ক্রমে বিকল হওয়ায় এমন ভোগান্তি সৃষ্টি হয়েছে।

ঢাকামুখী পরিবহন চালক ও যাত্রীরা জানান, সেতুর ওপর দুর্ঘটনাকবলিত ও বিকল গাড়িগুলো সরিয়ে নিতে বেশ সময় লাগে। ফলে সেতুর ওপর যান চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজট শুরু হয়। তবে বেলা ১১ টা নাগাদ সেতুতে বিকল হওয়া ৫টি গাড়ির মধ্যে তিনটি সরিয়ে ফেললে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।

বেলা সোয়া ১১ টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) তপন চন্দ্র সূত্রধর মানবজমিনকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সেতুর ওপর ৫টি গাড়ি বিকল হওয়ায় এমন যানজট সৃষ্টি হয়েছে। বিকল হওয়া নাবিল পরিবহনসহ ইতিমধ্যে তিনটি গাড়ি সরিয়ে ফেলা হয়েছে। এতে ভোগান্তি অনেকটাই দূর হয়েছে। তবে এখনও সেতুর পশ্চিম কড্ডা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার যানজট রয়েছে। আশা করা যায় অল্প কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপে সিরাজগঞ্জ অংশে যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজট নিরসনে তারা কাজ করছেন।

বিপুল/০৫.০৬.২০২৬/সন্ধ্যা ৬.১০

▎সর্বশেষ

ad