ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ক্ষেপণাস্ত্র হামলার আগে ইসরায়েলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ৮

Anima Rakhi | আপডেট: ০২ অক্টোবর ২০২৪ - ০২:১০:৪১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরান থেকে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার আগে ইসরায়েলের তেল আবিবে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে মোট আটজন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির জাফা শহরের একটি রেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েলের স্বাস্থ্য কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, দুইজন বন্দুকধারী এ হামলা চালিয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও নয়জন। পুলিশের পাল্টা হামলায় হামলাকারীরা নিহত হয়েছেন। তবে এখনও হামলার কারণ জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বন্দুকধারীরা পথচারীদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে।

টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে, হামলাকারীদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন মেহমেদ খালাফ সাহের রজব ও হাসান মোহাম্মদ হাসান তামিমি। তারা দুজনেই পশ্চিম তীরের হেবরনের বাসিন্দা। তবে সূত্র : সিএনএন ও বিবিসি।

কিউটিভি/অনিমা/০২ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১০

▎সর্বশেষ

ad