স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠেই পাকিস্তানকে ধসিয়ে দিল শ্রীলংকা। ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় স্বাগতিক পাকিস্তান।
মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে দিলশান মাদুশঙ্কার গতির মুখে পড়ে ২৫.৩ ওভারে মাত্র ১১০ রানেই অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করার সুযোগ পান সাবেক অধিনায়ক বাবর আজম। এছাড়া ১৭ রান করেন হাসান নওয়াজ। ১৫ রান করেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
শ্রীলংকার হয়ে ৮.৩ ওভারে মাত্র ৩৪ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন মাদুশঙ্কা। ত্রিদেশীয় সিরিজের প্রথম ৩ ম্যাচে টানা জয়ের পর আজ বিপদে পড়ে গেল পাকিস্তান। অন্যদিকে শ্রীলংকা দুই ম্যাচে অংশ নিয়ে একটিতে জয় আর একটিতে হেরে যায়। আজ তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে খেলছে তারা।
ইংল্যান্ড পাকিস্তান সফরে গিয়ে খেই হারিয়ে ফেলেছে। ৩ ম্যাচে অংশ নিয়ে এখনো জয়ের দেখা পায়নি তারা। শুধু তাই নয়! নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে রেকর্ড ৪২৯ রান করেও জিততে পারেনি ইংল্যান্ড।
আয়শা/২৭ অক্টোবর ২০২৬,/রাত ৮:০০
