ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

Ayesha Siddika | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ - ০৮:১১:২৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বুধবারের মধ্যে ভারতের উপকূলে আঘাত হানতে পারে—এমন আশঙ্কায় দেশটির অন্ধ্রপ্রদেশে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানার সময় ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া বিভাগ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) প্রকাশিত বুলেটিনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বুলেটিনে বলা হয়েছে, উপকূলে আঘাত হানার সময় ‘অর্ণব’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে খড়ের ছাউনি দেওয়া ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হতে পারে। পাশাপাশি স্থানীয়ভাবে বন্যা, বিদ্যুৎ ও যোগাযোগের খুঁটি উপড়ে পড়া এবং মাঠের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশের নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকটি জেলায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী ৪ হাজার ৭০০-এর বেশি অন্তঃসত্ত্বা নারীকে নিরাপদ স্থানে সরিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে।

শ্রীলঙ্কায় স্কুল বন্ধ, সেনাবাহিনী সতর্ক

ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় প্রতিবেশী শ্রীলঙ্কায়ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, ঝড়ের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধস হতে পারে।

কলম্বোর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় দেশটির সামরিক বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

কর্তৃপক্ষ ঘূর্ণিঝড়ের গতিপথ ও সম্ভাব্য প্রভাব পর্যবেক্ষণ করছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং নির্দেশনা অনুযায়ী নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

 

আয়শা/২৭ অক্টোবর ২০২৬,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad