ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে সুখবর দিল সৌদিয়া এয়ারলাইন্স

Ayesha Siddika | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ - ০৭:৫০:১১ পিএম

ডেস্ক নিউজ : নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি না হলে ২৮ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে সৌদিয়া এয়ারলাইন্স। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষকে সংস্থাটি তাদের এ সিদ্ধান্তের কথা জানায়।

এর আগে, ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনার পর থেকে সরাসরি ফ্লাইট বাতিল করে সৌদি আরবের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি।

একই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসরকারি ইউএস বাংলা ও ঢাকা থেকে সরাসরি ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছিলো। বিকল্প হিসেবে রিয়াদের অনেক যাত্রী বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে জেদ্দা ও মদিনা হয়ে সৌদি আরবে প্রবেশ করেছে।

 

 

আয়শা/২৭ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:১৫

▎সর্বশেষ

ad