ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

৬ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার

Ayesha Siddika | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ - ০৯:০৬:৩৬ পিএম

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলায় বড় শাস্তির মুখে পড়তে পারেন নেইমার। সান্তোসের এই তারকার বিরুদ্ধে দেশটির ক্রীড়া ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ছয় ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি। তাতে ব্রাজিলিয়ান লিগের মৌসুমের শেষ ভাগে মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

ম্যাচের পর নেইমারের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ তোলেন নেস্তর। বাহিয়ার এই মিডফিল্ডার বলেন, ‘সে আমাকে যা বলেছে, তা আমার এবং বাহিয়ার জার্সির প্রতি অত্যন্ত অসম্মানজনক।’তবে অভিযোগ অস্বীকার করেছেন নেইমার। মুখ ঢেকে কথা বলাটা ভুল ছিল বলে স্বীকার করলেও নেস্তরকে সরাসরি কিছু বলেননি বলে দাবি তার। বরং বিবাদের সূত্রপাত নেস্তর করেছেন বলে অভিযোগ করেন ব্রাজিলের এই তারকা। প্রতিপক্ষের আচরণকে ফুটবলের ‘সবচেয়ে নোংরা কৌশলগুলোর একটি’ বলেও মন্তব্য করেছেন তিনি।

 

আয়শা/২৭ অক্টোবর ২০২৬,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad