ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১০

Ayesha Siddika | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ - ০৯:১৫:৪১ পিএম

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে মাদক কারবারি, পাঁচজনকে মাদকসেবী এবং একজনকে পূর্বের চুরি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ বিশেষ অভিযান চালায়।

অভিযানে প্রান্ত দাশ (২৮), রিপন দাশ (২৮), মো. জুলহাস মিয়া (৩৩) ও আকবর আলীকে (৩০) মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আনোয়ার (২৯), শাহাবুদ্দিন ফকির ওরফে কাজল মিয়া (৩১), মো. সুমন মিয়া (২৮), মো. বিশ্বাস আলী (৩০) এবং মো. আবুল কালামকে (৩২) মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, পূর্বের একটি চুরি মামলায় মো. ইমাম হোসেন ওরফে রাজুকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

আয়শা/২৭ অক্টোবর ২০২৬,/রাত ৯:০৫

▎সর্বশেষ

ad