ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

স্বামী হত্যার অভিযোগে শেখ হাসিনা-কাদেরের বিরুদ্ধে চাঁদের চাচির মামলা

Ayesha Siddika | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ - ০৮:২৪:৫৬ পিএম

ডেস্ক নিউজ : স্বামী হত্যার বিচার চেয়ে রাজশাহীর পুঠিয়া থানায় মামলা দায়ের করেছেন মোসা. মাছুফা নামের এক নারী। বুধবার দিবাগত রাতে পুঠিয়া থানায় মামলাটি করেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের চাচি।

মামলায় আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৭৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ২৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী মাছুফার বাড়ি চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ১ মে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে ২০ দলীয় জোটের কর্মসূচিতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা ও গুলিবর্ষণে বিএনপির সমর্থক মজির উদ্দিন নিহত হন। পরে পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে তাদের ফিরিয়ে দেয়।

নিহত মজির উদ্দিনের ছেলে মাসুদ রানা জানান, ওই সময় তাদের মামলা গ্রহণ করা হয়নি। ঘটনা ভিন্ন খাতে নেওয়া হয়েছিল। বর্তমান সরকারের অধীনে ন্যায়বিচার পাওয়ার আশায় তারা মামলাটি দায়ের করলেন। পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, মামলার এজাহার গ্রহণ করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউটিভি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:২১

▎সর্বশেষ

ad