ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

মিনুর বাড়িতে হামলা: সাবেক মেয়র লিটন ও ডাবলুর নামে মামলা

Ayesha Siddika | আপডেট: ২১ আগস্ট ২০২৪ - ০৫:৩৭:২৬ পিএম

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাড়িতে হামলার পাঁচ বছরেরও বেশি সময় পর আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে মামলা করা হয়েছে।

রাজশাহী সদরের সাবেক এমপি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর বাড়ির কেয়ারটেকার মো. আলাউদ্দিন বাদী হয়ে মঙ্গলবার রাতে নগরীর চন্দ্রিমা থানায় মামলাটি করেছেন। মামলায় লিটন ছাড়াও আসামি হিসেবে আরও ২২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে । এছাড়া আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

মামলায় আসামিদের মধ্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েলের নামও রয়েছে। লিটন ও ডাবলুর নির্দেশে এবং কোয়েলের নেতৃত্বে ২০১৮ সালের ১০ ডিসেম্বর নগরীর ভদ্রা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিনুর বাড়িতে হামলা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, সেদিন রাতে হামলাকারীরা প্রথমেই বাড়ির সামনে ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর বাড়ির নিচতলায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। রাজনৈতিক চাপ ও হত্যার হুমকি থাকার কারণে এতদিন মামলা করা যায়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামিরা সবাই পলাতক আছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

 

 

কিউটিভি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৩০

▎সর্বশেষ

ad