ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ভারতে যাওয়ার সময় রাসিকের হিসাবরক্ষক আটক

Ayesha Siddika | আপডেট: ০৬ আগস্ট ২০২৪ - ০৯:৫৫:৪৮ পিএম

ডেস্ক নিউজ : ভারতে যাওয়ার সময় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) হিসাবরক্ষক নিজামুল হোদাকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আইসিপি সংলগ্ন এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে আটক করেছেন।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিজামুল হোদা ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ ও পরে আটক করা হয়।

তার কাছ থেকে ৩ লাখ ৩১ হাজার টাকা জব্দ করা হয়েছে। নিজামুল হোদা রাজশাহী মহানগরীর সপুরা এলাকার বাসিন্দা বলে বিজিবি জানিয়েছে। তার বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া হবে তা পরে জানানো হবে। 

 

 

কিউটিভি/আয়শা/০৬ অগাস্ট ২০২৪,/রাত ৯:৫০

▎সর্বশেষ

ad