ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

পুলিশের হাতে লাঞ্ছিত নারী, বিচারের দাবিতে মানববন্ধন

Ayesha Siddika | আপডেট: ১৯ জুন ২০২৪ - ১০:১০:২৩ পিএম

ডেস্ক নিউজ : রাজশাহীর বাঘায় পুলিশের হাতে নারী লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ বিনিময়পাড়া গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। 

জানা গেছে, গত ৫ জুন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাত সাড়ে ৮টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জমান রিন্টুর (আনারস) প্রতীক বিজয়ী হয়েছে মর্মে তার সমর্থিত লোকজন বিজয় মিছিল করেন। প্রতিপক্ষ প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলুর (মোটরসাইকেল) সমর্থক ধন্দহ বিনিময়পাড়া গ্রামের আনিছুর রহমানের বাড়ির সামনে গিয়ে নাচানাচি করে তারা।

এ ঘটনার জের ধরে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আনিছুর রহমানের বাড়ির পাশ দিয়ে একটি ভ্যান নিয়ে বাবুল মোল্লার বরফ মিলে যাচ্ছিল তার ছেলে তুহিন মোল্লা। এ সময় বাধা দেন আনিছুর রহমান। এতে তুহিন ও আনিছুরের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে আইনি সহায়তা চান। ঘটনাস্থলে পুলিশ গেলে সেখানে স্থানীয় আলম হোসেন, রেজাউল করিম নিজল, ইউপি মেম্বার রেজাউল করিম ও সাবেক মেম্বার মসলেম উদ্দিন এগিয়ে আসেন।

সেখানে উভয়ের মধ্যে পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ লাঠিচার্জ করলে আনিছুর রহমানের স্ত্রী শামসুন্নাহার লাঞ্ছিত হন। এ বিষয়ে আনিছুর রহমানের স্ত্রী শামসুন্নাহার বলেন, ঘটনাস্থলে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতারা এসে পুলিশ দিয়ে আমাকে লাঞ্ছিত করা হয়েছে। সুষ্ঠ তদন্ত করে এর বিচারের দাবি করছি।

এ বিষয়ে বাঘা থানার সহকারী পরিদর্শক (এএসআই) আতাউর রহমান বলেন, উভয়ের মধ্যে পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সবাইকে চলে যেতে বলে। সেখান থেকে সবাই চলে গেলেও এক নারী অশালীন কথা বলতে থাকেন। এরপরও তাকে সরে যেতে বলার পরও সে সরে না যাওয়ায় তাকে ধমক দেওয়া হয়েছে। লাঞ্ছিতের মতো কোনো ঘটনা ঘটেনি। 

 

কিউটিভি/আয়শা/১৯ জুন ২০২৪,/রাত ১০:০৫

▎সর্বশেষ

ad