ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

জ্বর থেকে দ্রুত সেরে উঠতে কী খাবেন?

Ayesha Siddika | আপডেট: ১০ জুন ২০২৪ - ০৫:১৪:২২ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : জ্বরে আক্রান্ত রোগীর শরীর বেশ দুর্বল থাকে। তাই এ সময় রোগীকে খেতে দিতে হবে উচ্চ ক্যালোরি ও ভিটামিনযুক্ত খাবার। মুখে রুচি ফিরিয়ে আনে এবং সহজে হজম হয় এমন খাবারেও প্রাধান্য দিতে হবে। 

১। তরল খাবার: জ্বরের রোগীর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে তরল খাবার খেতে দিতে হবে। এরজন্য ফলের রস, স্যুপ, ডাবের পানি পান করতে দিন রোগীকে।

২। সবজি ও ফলমূল: রোগীর শরীরে ভিটামিনের চাহিদা পূরণে ডায়েটে রঙিন সবজি ও ফলমূলের পরিমাণ বাড়ান।
 
৩। সহজে হজম হয় এমন খাবার: এর জন্য রোগীকে খেতে দিতে পারেন খিচুড়ি, দই, ভাত, সেদ্ধ আলু, সেদ্ধ  ডিম, সেদ্ধ শাকসবজি, জাউ ভাত, পেঁপে-মুরগির ঝোল ইত্যাদি।
 
৪। স্যালাইন: শরীর বেশি দুর্বল থাকলে ৫০০ মিলি পানিতে ওরস্যালাইন গুলিয়ে একটু একটু করে রোগীকে খাওয়ান।
 
৫। স্বাভাবিক খাবার: রোগ নিরাময়ের দিকে এগুতে থাকলে রোগীকে আবার সাধারণ খাবারের অভ্যাসে আনা যেতে পারে। 
 
তবে মনে রাখবেন, জ্বরের সময় সঠিক ডায়েটের পাশাপাশি রোগীকে ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে। সেই সঙ্গে কখনোই রোগীকে বাইরের খাবার, তৈলাক্ত খাবার, ভাজাপোড়া, কোমলপানীয়ের মতো খাবার খাওয়ানো যাবে না। 

 

 

কিউটিভি/আয়শা/১০ জুন ২০২৪,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad