ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার

Ayesha Siddika | আপডেট: ১১ আগস্ট ২০২৬ - ১১:৪৪:২৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ধর্ষণের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ভারতীয় ক্রিকেটার। মঙ্গলবার অভিষেককে গ্রেফতার করে হুগলির মগরা থানা পুলিশ। আদালত তার জামিনের আবেদন খারিজ দিলে তাকে কারাগারে পাঠানো হয়। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা অভিষেক এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন। মঙ্গলবার তাকে গ্রেফতার করে হুগলির মগরা থানার পুলিশ।

আদালতের সিজেএম কোর্টে অভিষেককে পেশ করে পুলিশ। অভিষেকের বিরুদ্ধে ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ আইটি ও বিএনএস-এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। জামিনের আবেদন করেন তার আইনজীবী। কিন্তু তাতে লাভ হয়নি। অভিষেকের জামিনের আবেদন খারিজ করে তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

এই প্রসঙ্গে হুগলি জেলা মুখ্য আইনজীবী শিবাজী দাস বলেন, অভিযোগ খুবই গুরুতর। একজন খেলোয়াড়ের বিরুদ্ধে এ রকম অভিযোগ এসেছে যে, তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কিছুদিন কাটিয়েছেন। বিদেশেও নিয়ে গেছেন। পুলিশ তদন্ত করছে। প্রকৃত সত্য সকলের সামনে আসবে। তিনি আরও জানান, অভিষেকের বিরুদ্ধে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছিল। ম্যাজিস্ট্রেট তিন দিনের পুলিশ হেফাজত দিয়েছেন। এই সময়ের মধ্যে পুলিশ তদন্ত করে তিন দিন পর আবার অভিষেককে সিজেএম আদালতে পেশ করবে।

অভিষেকের দাদা ক্রিকেটার ঈশান পোড়েল চুঁচুড়া আদালতে এসেছিলেন। অভিষেকের বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, বিচারাধীন বিষয়, তাই কিছু বলবেন না। অভিষেকের বাবাও এই ব্যাপারে মন্তব্য করতে চাননি। অভিষেকের কয়েক জন বন্ধুও উপস্থিত ছিলেন আদালত চত্বরে। কিন্তু তারাও মুখ খুলতে চাননি।

গত ২৩ জুন অভিষেকের বিরুদ্ধে থাকায় অভিযোগ করেন কর্নাটকের এক তরুণী। মেডিকেলে পড়ুয়া সেই তরুণীর অভিযোগ, তার সঙ্গে অভিষেকের সাড়ে তিন বছর সম্পর্ক ছিল। তারা ঠিক করেছিলেন, বিয়ে করবেন। এক সঙ্গে বিদেশেও গিয়েছিলেন তারা। কিন্তু দেড় বছর আগে তাদের মধ্যে সমস্যা হয়। বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু সেই সময়ে অভিযোগ দায়ের হয়নি। এবার অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযোগ অস্বীকার করে অভিষেক বলেছেন, ‘এখন আমি ভালো খেলছি, তাই এমন নানা কথা উঠে আসছে।’

 

 

আয়শা/১১ অগাস্ট ২০২৬,/রাত ১০:৪৩

▎সর্বশেষ

ad