ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

Anima Rakhi | আপডেট: ১২ আগস্ট ২০২৬ - ০৯:৪৯:১৮ এএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক  : বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে গোটা বিশ্ব। আজ বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে পূর্ণ সূর্যগ্রহণ হতে চলেছে। এর ফলে দুই মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত সম্পূর্ণ ঢাকা পড়বে সূর্যের আলো।

ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। ১৯৯৯ সালের পর এমনটি আর দেখা যায়নি। এবার স্পেনের বেশির ভাগ অংশসহ প্রায় এক কোটি ৫০ লাখ মানুষ এবার পূর্ণগ্রাসের নিখুঁত পথ বা ‘পাথ অব টোটালিটি’র আওতায় থাকবেন।

আলজাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, এই সূর্যগ্রহণের আংশিক রূপটি পশ্চিম ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশ এবং যুক্তরাষ্ট্রের একটি ছোট অংশেও দেখা যাবে। বিশ্বব্যাপী আংশিকভাবে হলেও এই সূর্যগ্রহণ দেখতে পারবেন প্রায় ৯৮ কোটি মানুষ।

বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর ফলে এ রকম পূর্ণগ্রাস গ্রহণ হয়ে থাকে।

প্রতি বছর পৃথিবীতে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ (আংশিক, বলয়গ্রাস, পূর্ণগ্রাস বা হাইব্রিড) দেখা যায়। পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বেশ বিরল। শতাব্দীতে গড়ে ৬৬ বার বা দেড় বছরে একবার এটি ঘটে।

পূর্ণ সূর্যগ্রহণে স্পেন, আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালের কিছু অংশে সূর্য সম্পূর্ণভাবে ঢাকা পড়বে। বিশেষ করে উত্তর ও পূর্ব স্পেনের লিওন, ভায়াদোলিদ, জারাগোজা, তেরুয়েল এবং ভ্যালেন্সিয়ার মতো শহরগুলো পূর্ণগ্রাসের সরাসরি পথেই রয়েছে।

স্পেনে স্থানীয় সময় রাত ৮টা ২৭ মিনিটে এই পূর্ণগ্রাস শুরু হবে এবং স্থানভেদে এটি প্রায় ১১০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে। মাদ্রিদ ও বার্সেলোনার মতো বড় শহরগুলো যদিও এই বলয়ের ঠিক বাইরে আছে। তবে সেখান থেকেও সূর্যকে প্রায় ৯৯ শতাংশ ঢাকা পড়তে দেখা যাবে।

কিউটিভি/অনিমা/১২ অগাস্ট ২০২৬,/সকাল ৯:৪৯

▎সর্বশেষ

ad