আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র এক ধরনের সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার (১২ আগস্ট) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ব্লুমবার্গের প্রতিবেদনের বরাতে জানা গেছে, খাজা আসিফ বলেন, ‘পরিস্থিতি শান্তির পক্ষে এগোচ্ছে।
’ তবে কী ধরনের অগ্রগতি হয়েছে বা দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতার বিষয়বস্তু কী, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। এর আগে হরমুজ প্রণালি দিয়ে সীমিত পরিসরে সামুদ্রিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা বেশ অগ্রসর পর্যায়ে রয়েছে বলে জানিয়েছিলেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
এদিকে মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন নাকভি তেহরানে পৌঁছেছেন। ইরানের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে তার।
আয়শা/১২ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:০৮
