ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

Ayesha Siddika | আপডেট: ১১ আগস্ট ২০২৬ - ০৯:৩৬:৪৩ পিএম

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার (১০ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বাংলাবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পলিথিন গুলো জব্দ করা হয়।  

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। তবে পলিথিনের প্রকৃত মালিককে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো.সালমান বিন শওকত বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

আয়শা/১১ অগাস্ট ২০২৬,/রাত ৯:৩৩

▎সর্বশেষ

ad