গাজায় রাতভর ইসরাইলের হামলায় নিহত ২০

Ayesha Siddika | আপডেট: ১৩ মে ২০২৪ - ০৬:৪৮:২৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গাজার জাবালিয়া ক্যাম্পে রাতভর বিমান হামলা চালায় ইসরাইল। এতে উত্তর গাজায় ২০ ফিলিস্তিনির প্রাণ গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার ইসরাইলি সীমান্ত থেকে উত্তর গাজার আকাশে বিস্ফোরণের কালো ধোঁয়ার ঘন মেঘ উঠতে দেখা গেছে। খবরে বলা হয়, রোববার ওই এলাকায় রাতভর ভারী বোমা হামলার পর এক লাখেরও বেশি মানুষের অধ্যুষিত জাবালিয়া শিবিরে প্রবেশ করে ইসরাইলি ট্যাংক। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তাদের লক্ষ্য হচ্ছে জাবালিয়ায় হামাসের সামরিক সক্ষমতা পুনর্বাসনের প্রচেষ্টা নির্মূল করা।

 

 

কিউটিভি/আয়শা/১৩ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৪৪

▎সর্বশেষ

ad