ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্র সিরিজে খেলতে পারছেন না তাসকিন, বিকল্প কে?

Anima Rakhi | আপডেট: ১৩ মে ২০২৪ - ০৫:৫০:২৫ পিএম

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে যুক্তরাষ্ট্র সিরিজ খেলতে পারছে না টাইগার পেস ইউনিটের অন্যতম মুখ তাসকিন আহমেদ। শরীরের ডান পাশের মাংসপেশির চোটে ভুগছেন তিনি।

তাসকিনের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। 

তবে এটা নিশ্চিত যে, ২১ মে থেকে হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজে খেলা হচ্ছে না তাসকিনের। তার জায়গায় বিকল্প হিসেবে পেসার হাসান মাহমুদকে ভাবা হচ্ছে।

১৫ মে দিবাগত রাতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়বে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে দেশটির বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজের ম্যাচগুলো হবে ২১, ২৩ ও ২৫ মে। 

বিসিবির সূত্র গণমাধ্যমকে জানিয়েছে এই সিরিজের আগে তাসকিনের পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। তবে তাসকিনও দলের সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সেখানেই তার চিকিৎসা চলবে। 

তাসকিনকে দলে পেতে বিশ্বকাপের আগে শেষ মুহূর্ত পর্যন্ত  অপেক্ষা করবে টাইগার টিম ম্যানেজমেন্ট। আইসিসিতে পাঠানো বিশ্বকাপের ১৫ সদস্যের দলে পরিবর্তন আনার শেষ সময় ২৫ মে। 

কিউটিভি/অনিমা/১৩ মে ২০২৪,/বিকাল ৫:৫১

▎সর্বশেষ

ad