ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ছবি পোস্ট করেই প্রতিদিন আয় ‌‘৩০ লাখ’, কে এই ওরি?

Ayesha Siddika | আপডেট: ১৩ মে ২০২৪ - ০৫:০৯:২৭ পিএম

বিনোদন ডেস্ক : ওরিকে বেশি দেখা যায় স্টারকিডদের ছত্রছায়ায়। কখনও জাহ্নবী কাপুর, সুহানা খান আবার হাসিমুখে পোজ দেন সারা আলি খান থেকে শুরু করে অনন্যা পান্ডের সঙ্গেও। বাদ যান না দীপিকা পাড়ুকোন কিংবা ক্যাটরিনা কাইফও। তার ভালো সখ্যতা রয়েছে আম্বানি পরিবারের সঙ্গেও।

ওরি অভিনয় করেন না। তেমন কোনো কাজও নেই! তাহলে এতো টাকা উপার্জন কীভাবে সম্ভব? ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ওরি শুধু ছবিই তোলেন। বলিউডের কম বেশি সব তারকার সঙ্গেই ওরির ছবি রয়েছে। আর এই ছবি তোলাই নাকি তার আয়ের উৎস। সংবাদ মাধ্যমের খবরে আরও জানা যায়, তারকাদের সঙ্গে ছবি তুলে তিনি প্রতিদিন আয় করেন ২০-৩০ লাখ, ওরি নিজে বলেছেন তিনি ২৫ লাখ রুপির কমে আয় করেন না।

যেকোনও পার্টিতে ওরির যাতায়াত এবং তারকাদের সঙ্গে ছবি তোলা তাকে পরিচিত করে তুলেছে অন্তর্জালে। তার নিত্যনতুন দামি পোশাক কিংবা ফোনের কাভার অথবা চুলের ছাঁট নিয়ে নেটাগরিকদের উৎসাহ রয়েছে। পাশপাশি অনেকেরই কৌতূহল রয়েছে তার আয়ের উৎস নিয়ে।

সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে ওরি জানিয়েছেন, ছবি তুলেই নাকি লাখ লাখ রুপি আয় করেন তিনি। এছাড়াও করণ জোহরের এজেন্সিতে টুকটাক কাজ করেন তিনি। তবে সিনেমা করতে রাজি নন ওরি। 
কোনও কাজ নয়, শুধু তারকাদের সঙ্গে সেলফি তুলে সোশ্যাল সাইটে পোস্ট করেই এই লাখ লাখ অর্থ উপার্জন করেন তিনি। ওরি বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমি ছবি তুলি, আর সেই ছবি পোস্ট করার জন্য আমি টাকা পাই। এক রাতেই ওই সব ছবি পোস্ট করে আমি ২০-৩০ লাখ টাকা রোজগার করি। বিয়ের অনুষ্ঠানে ছবি তোলার জন্যও ১৫-২০ লাখ রুপি দেন। আর সেইসব ছবি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করলে বাড়ে টাকার অংক।’ তবে এটি তিনি অর্থ উপার্জনের পাশাপাশি মানুষকে আনন্দ দেয়ার জন্যও করেন তিনি।
 

 

 

কিউটিভি/আয়শা/১৩ মে ২০২৪,/বিকাল ৫:০৮

▎সর্বশেষ

ad