ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

উগান্ডার মাসাবাকে ছাড়িয়ে শীর্ষে বাবর

Ayesha Siddika | আপডেট: ১৩ মে ২০২৪ - ০৫:০৬:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের আগের দুই ম্যাচেই ফিফটির দেখা পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আইরিশ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫৭ রান করেছিলেন এই ডানহাতি তারকা ব্যাটার। তবে তার দল হেরেছিল পাঁচ উইকেটে। তবে দ্বিতীয় ম্যাচেই ৭ উইকেটের বড় জয়ে সিরিজ সমতায় আনে পাকিস্তান। তবে এ ম্যাচে ব্যাট হাতে বাবর ছিলেন ব্যর্থ। ৪ বল খেলে ফিরেছেন শূন্য রানে। তবে তার দলের জয়ের পর অনন্য এক কীর্তি গড়েছেন পাকিস্তানের এই অধিনায়ক। 

টি-টোয়েন্টিতে এ নিয়ে বাবরের নেতৃত্বে এ নিয়ে ৪৫টি ম্যাচ জিতল পাকিস্তান। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো অধিনায়কের নেতৃত্বে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড। এই কীর্তিতে পোঁছাতে বাবর ছাড়িয়ে গেছেন উগান্ডার ব্রায়ান মাসাবাকে। মাসাবার অধীনে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪টি ম্যাচ জিতেছে উগান্ডা। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের নবম আসরে তার নেতৃত্বেই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে আফ্রিকান দেশটি। 

সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এতে বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধীনে ১১ ম্যাচে জয়ের সংখ্যাটি ৬। 

 

কিউটিভি/আয়শা/১৩ মে ২০২৪,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad